ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লালু প্রসাদের ৫ বছরের কারাদণ্ড ও ৬০ লাখ রুপি জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪২ বার পঠিত

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত ভারতের বিরোধীদলীয় জ্যেষ্ঠ রাজনীতিক ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদবকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ এক আদালত।

রাষ্ট্রীয় কোষাগার থেকে ১৩৯ কোটি রুপি আত্মসাতের এই মামলায় কারাদণ্ডের পাশাপাশি তাকে আরও ৬০ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভারতের উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ রাজ্য বিহারের ৭৩ বছর বয়সী এই রাজনীতিককে গত ১৫ ফেব্রুয়ারি পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। অনলাইনে শুনানির পর বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুর বিরুদ্ধে ওই সাজা ঘোষণা করেছেন দেশটির সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন আদালত।

সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের আইনজীবী বিএমপি সিং বলেছেন, লালু প্রসাদ যাদবকে ৫ বছরের কারাদণ্ড এবং ৬০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। আরজেডির এই প্রধান ছাড়াও মামলার অন্য পাঁচ অভিযুক্তের প্রত্যেককে পাঁচ বছরের কারাদণ্ড, ৩২ অভিযুক্তের প্রত্যেককে চার বছর এবং তিনজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শত কোটি রুপি আত্মসাতের পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম এবং শেষ মামলায় লালু প্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে তার আইনজীবীরা এই কারাদণ্ডের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন।

এর আগে, পশুখাদ্য কেলেঙ্কারির অন্য চারটি মামলায় বিহারের সাবেক এই মুখ্যমন্ত্রীকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সর্বশেষ পাঁচ নম্বর মামলায় বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন দোরান্দা কোষাগার থেকে ১৩৯ দশমিক ৩৫ কোটি রুপি আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102