ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে শহীদ মিনারে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০ বার পঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় পাকুন্দিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন দলীয় নেতাকর্মীদের নিয়ে সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে ফুল দিতে যান। এ সময় বর্তমান সাংসদ নূর মোহাম্মদের সমর্থক ও সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় ইট-পাটকেলের আঘাতে অন্তত ১০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন বলেন, আমার লোকজন নিয়ে শান্তিপূর্ণভাবে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় এমপির সমর্থকরা আমাদের উপর একতরফা হামলা চালিয়েছে।

তবে বর্তমান সাংসদ নূর মোহাম্মদের সমর্থক হিসেবে পরিচিত জেলা শ্রমিক লীগের উপদেষ্টা ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আতাউল্লাহ সিদ্দীক মাসুদ বলেন, অ্যাডভোকেট সোহরাব উদ্দিন অস্ত্রসহ দলীয় ক্যাডারদের নিয়ে শহীদ মিনারে ফুল দিতে এসে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের লোকজনের উপর হামলা করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102