ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাড়াটে সন্ত্রাসী দিয়ে স্বামী হত্যার অভিযোগ, স্ত্রী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪১ বার পঠিত

সাভারে আনোয়ার হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্ত্রীর ভাড়াটে সন্ত্রাসীদের হাতে তিনি নিহত হন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্ত্রীকে আটক করলেও পলাতক রয়েছেন তিন সন্ত্রাসী। হত্যাকাণ্ডে অংশে নেওয়া তিন সন্ত্রাসীকে আটক করতে সাভার মডেল থানা পুলিশ রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালালেও তাদের আটক করতে পারেনি। নির্মম এই হত্যাকাণ্ডটি ঘটেছে উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকায়। নিহত আনোয়ার হোসেন গান্ধারিয়া এলাকার আবুল কাসেম ভুঁইয়ার ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে একটি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে আনোয়ার হোসেন ও তার স্ত্রী তারা বানুর মধ্যে ঝগড়া হয়। এ সময় ঝগড়ার জের ধরে স্ত্রী তারা বানু স্বামীকে মারধরের জন্য বাড়ির পাশের তিন সন্ত্রাসী আকাশ, সাব্বির ও হৃদয়কে ভাড়া করেন। পরে ওই তিন সন্ত্রাসী আনোয়ার হোসেনকে বাড়িতে গিয়ে স্ত্রীর সামনেই এলোপাতাড়ি পিটিয়ে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত আনোয়ার হোসেন মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্ত্রী তারা বানুকে আটক এবং নিহত আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করেছে। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তিন সন্ত্রাসী। এদিকে নিহত আনোয়ার হোসেনের দুই শিশু সন্তানের ভবিষৎ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে স্বজনরা।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, স্ত্রী তারা বানুকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে অংশে নেওয়া অন্য তিনজনকেও আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102