পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ টিকটক তারকা মেহেক বুখারি ও তার মাকে গাড়ি ধাওয়ায় দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়।
গত ১১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিসেস্টারশায়ারে মেহেক বুখারি (২২), তার মা আনসরিন বুখারি (৪৫), অন্য একজন মহিলা নাতাশা আখতারসহ আরও দু’জন চাচাতো ভাই মোহাম্মদ হাশিম ইজাজউদ্দিন এবং সাকিব হোসেনকে রাস্তায় গাড়ি দিয়ে ধাওয়া করলে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
অভিযুক্তরা সিলভার স্কোডা ফেবিয়া, ধূসর অডি টিটি এবং ব্লু সিট লিওন গাড়ি চালাচ্ছিলেন। তারা সবাই দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তারা এইচএমপি পিটারবরো থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন।
বুধবার লেস্টার ক্রাউন কোর্টে হাজির করা হয় মেহেক বুখারি, তার মা আনসরিন ও নাতাশাকে। তাদের বিচারক ‘ফৌজদারি আইনে আপনারা সবচেয়ে গুরুত্বর অভিযোগের মুখোমুখি হচ্ছেন’ এ কথা বললে ‘হ্যা’ বলে সম্মতি জানান তারা।
ডনের প্রতিবেদন অনুযায়ী, মেহেক, আনসরিন এবং আখতারের বিচার চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হবে।
ডেইলি মেইলের খবর, এ ঘটনায় দু’জন পুরুষকেও অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন রইস জামাল (২১) এবং রেকান কারওয়ান (২৮)। যদিও হত্যার ঘটনায় তাদের জড়িত থাকার বিষয়টি এখনো স্পষ্ট নয়।
মেহেক বুখারি টিকটকে এবং ইনস্টাগ্রামে ‘মে বি ভ্লগস’ নামে বেশ পরিচিত। সেখানে তিনি তার সৌন্দর্য এবং ফ্যাশন সম্পর্কিত বিষয়ে পোস্ট করেন। সূত্র: বিবিসি, দ্য ডন, নিউইয়র্ক পোস্ট