ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিপুণ-জায়েদের পদ নিয়ে রুল শুনানি আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৫ বার পঠিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুল শুনানি আজ।

বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। একই বেঞ্চ গতকাল বুধবার শুনানি পিছিয়ে আজ বৃহস্পতিবার দিন ঠিক করেছিলেন।

গতকাল আদালতে নিপুণের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। জায়েদ খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ন, আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন জায়েদ খান ও নিপুণ আক্তার। নির্বাচনে প্রাথমিকভাবে জায়েদ জয়ী হলেও তার প্রার্থিতা বাতিল করা হয় নির্বাচনবিধি লঙ্ঘনের অভিযোগে। পরে একই পদে শপথ নেন নিপুণ আক্তার।

এরপর হাইকোর্টের দ্বারস্থ হন জায়েদ খান। হাইকোর্ট আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করলে নিজের পদ ফিরে পান তিনি। পরে আপিল আবেদন করেন নিপুণ। ওই আপিল শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছিলেন চেম্বার জজ আদালত। সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102