ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথমবার দেখেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম: আলিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬ বার পঠিত

বর্তমান সময়ে বলিউডের সবচেয়ে আলোচিত জুটি হচ্ছে রণবীর-আলিয়া ভাট। পর্দায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করে। লাইট-ক্যামেরা ও অ্যাকশনের রঙিন জগত ছাপিয়ে তাদের সম্পর্কটা এখন ব্যক্তিগত পর্যায়েও।

দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন রণবীর ও আলিয়া। এখন তাদের সাতপাকে বাঁধা পড়ার অপেক্ষায় ভক্ত-শুভানুধ্যায়ীরা। সম্প্রতি প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুলেছেন আলিয়া ভাট।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে— সম্প্রতি আলিয়া ফাঁস করেছেন রণবীরের সঙ্গে প্রেমের সম্পর্কে কথা। তিনি বলেন, প্রথমবার রণবীরকে পর্দায় দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। ২০১৭ সাল থেকে সম্পর্কে রয়েছেন দুজনে। তবে ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ দেখেই সবে কৈশোরে পা দেওয়া আলিয়া ঠিক করে ফেলেছিলেন তিনি রণবীরকেই বিয়ে করবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। বলিউড অভিনেত্রীর কথায়, ব্যক্তিগত জীবনে তিনি খুব সুখী।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে আলিয়া ভাট জানিয়েছেন, আমাকে সবাই একটিই প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন, তুমি কবে বিয়ে করছ? কবে রণবীরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছ? প্রথমত এটি নিয়ে কোনো ব্যক্তির মাথাব্যথা হওয়া উচিত নয়। দ্বিতীয়ত যদি সত্যি আমাকে আপনি জিজ্ঞাসা করেন তা হলে বলব— আমি নিজের সম্পর্ক নিয়ে খুব শান্তিতে আছি। তাই এ বিষয়টি দয়া করে ছেড়ে দিন, যখন হওয়ার, তখন তো সেটি ঘটবেই। সেটি ঘটবে আমার আর রণবীরের ইচ্ছা অনুসারে। সেটির নিজস্ব সময় রয়েছে।

রণবীর-আলিয়াকে প্রথমবার পর্দায় দেখা যাবে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। বর্তমানে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির প্রচারে ব্যস্ত আলিয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102