ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানী কিয়েভ ছেড়ে পালাচ্ছে মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬ বার পঠিত

রাশিয়ার নৃশংস সামরিক হামলার ফলে রাজধানী কিয়েভ ছেড়ে পালাচ্ছে মানুষ। বিভিন্ন মহাসড়কে জ্যাম লেগে গেছে ভোর থেকেই। যে যেভাবে পারছেন, সাজানো সংসার, ঘরবাড়ি পিছনে রেখে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে।

অনলাইন বিবিসি বলছে, মস্কোর স্থানীয় সময় সকাল ৫টা ৫৫ মিনিটে ইউক্রেনে সামরিক হামলার ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কয়েক মিনিট পরেই ইউক্রেনে প্রথম গোলা নিক্ষেপ হয়। একে একে উড়ে যেতে থাকে ক্ষেপণাস্ত্র। সঙ্গে সঙ্গে রাজধানী কিয়েভে ইমার্জেন্সি সাইরেন বাজানো হয়। গোলা এবং ক্ষেপণাস্ত্র হামলায় চারদিক কেঁপে ওঠে।

ঘুম থেকে জেগে দিশেহারা হয়ে পড়েন অধিবাসীরা। হামলা হয়েছে, এটা বুঝতে পেরে যার সঙ্গে যা সম্ভব নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। ফলে এক্সপ্রেসওয়ে বা মহাসড়কগুলোতে গাড়ির দীর্ঘ জ্যাম দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জনগণের আতঙ্কের কথা ফুটে উঠেছে। অনেকে বলছেন, হামলা হওয়ার ফলে বোমা বিষয়ক আশ্রয়কেন্দ্রে এবং বেসমেন্টে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, মানুষজন রাস্তায় বেরিয়ে প্রার্থনা করছেন। তারা দলবদ্ধ হয়ে বিভিন্ন স্থানে অবস্থান করছেন। কিয়েভে অবস্থানরত গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইটারে জানাচ্ছেন, রাস্তায় খুব কম মানুষ দেখা যাচ্ছে। বেশি মানুষের ভিড় দেখা যাচ্ছে ক্যাশমেশিনে। সেখান থেকে অর্থ তুলতে তারা ব্যস্ত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102