ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বশেমুরবিপ্রবি ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫০ বার পঠিত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে নবীনবাগ নামের এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ নামের স্থানের হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথিমধ্যে একটি ইজিবাইক থেকে তাদের তুলে নেওয়া হয়। পরবর্তীতে ৭ থেকে ৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের নির্মাণাধীন ভবনে নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে থাকা তার সহপাঠীকে মারধর করে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

এদিকে আজ বৃহস্পতিবার সকালে ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস থেকে পায়ে হেঁটে বিক্ষুব্ধ প্রায় সহস্রাধিক শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় অবস্থান করে এবং ধর্ষকদের বিচার চেয়ে ৩ দফা দাবি ও আল্টিমেটাম প্রদান করে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102