ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার সাইবার হামলার শিকার ইউক্রেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১ বার পঠিত

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এর মধ্যেই দেশটির গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো সাইবার হামলার শিকার হয়েছে।

অবশ্য মার্কিন কর্মকর্তারা আগেই সতর্ক করে বলেছিলেন, রাশিয়া সামরিক পদক্ষেপের পাশাপাশি ইউক্রেনে সাইবার হামলা চালাতে পারে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সিএনএন অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিন সকালে টেলিভিশনে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই ঘোষণার পর ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হয়ে যায়। একইদিন স্থানীয় সময় ভোরে ইউক্রেন সরকারের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো ডাউন হতে দেখা যায়। তবে এ বিষয়ে ইউক্রেন সরকারের প্রতিক্রিয়া জানতে পারেনি সিএনএন।

অবশ্য ইউক্রেনের সংশ্লিষ্ট সংস্থাগুলো আগে থেকেই সাইবার হামলা মোকাবিলা করে আসছিল। বৃহস্পতিবার ভোরে দেশটির পররাষ্ট্র, অবকাঠামো, শিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ওয়েবসাইট সাইবার হামলার মুখোমুখি হয়। সাইবার নিরাপত্তা গবেষকরা জানিয়েছেন, ইউক্রেনের শতাধিক কম্পিউটারে তথ্য মুছে দেওয়ার ডেটা-ওয়াইপিং টুল পাওয়া গেছে।

মার্কিন সাইবার সিকিউরিটি ফার্ম ম্যান্ডিয়েন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চার্লস কারমাকাল বলেন, আমরা ইউক্রেনের একাধিক বাণিজ্যিক ও সরকারি সংস্থার ওয়েবসাইট মারাত্মক ম্যালওয়্যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে বলেছিলেন, রাশিয়া যদি ইউক্রেনে সাইবার হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র সাইবার অপারেশনের মাধ্যমে পাল্টা জবাব দিতে পারে। ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার সাইবার হামলা থেকে ইউক্রেনকে রক্ষায় সহায়তা দেওয়ার কথা জানায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102