ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট বিশেষ সামরিক অভিযানের নির্দেশনা দেয়ায় ইউক্রেনের জনগণের কাছে গভীর ক্ষমা প্রার্থনা করেছেন রাশিয়ান জনপ্রিয় অভিনেত্রী ইরিনা স্টারশেনবাউম।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি কালো ছবি পোস্ট করে সেখানে এই ক্ষমা প্রার্থনা করেছেন অভিনেত্রী ইরিনা।এর আগে রাশিয়া-ইউক্রেনের মধ্যে কয়েক সপ্তাহের উত্তেজনা চলে। বৃহস্পতিবার সেই ধারাবাহিকতায় ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে অন্যান্য তারকাদের মতোই প্রতিক্রিয়া জানান ইরিনা।
‘এই যুদ্ধ কেবলই যুদ্ধ আর যন্ত্রণা নিয়ে আসবে’ উল্লেখ করে ইরিনা বলেছেন, আমরা কিভাবে সেই জায়গায় পৌঁছালাম? তাহলে আমরা কেন প্রতি ৯ মে স্মরণ করি যে, যুদ্ধ আমাদের কত বেদনা ও ক্ষতি করেছিল? আমি এটা বিশ্বাস করতে চাই না এবং এটা পছন্দ করিনি।
অভিনেত্রী বলেছেন, ‘কোনো কিছুই যুদ্ধকে সমর্থন করবে না এবং আজকের সকালে সব ব্যথা এবং ভয়াবহতা প্রকাশের মতো কোনো শব্দ নেই আমার কাছে। ইউক্রেনীয়রা, আমার অসহায়তার জন্য ক্ষমা করুন আমাকে। এই জঘন্য সংঘাতের অবিলম্বে অবসান কামনা করছি আমরা।’ সূত্র: উইন
https://www.instagram.com/p/CaWeVMNs3WV/?utm_source=ig_embed&ig_rid=2a345826-ee08-48ef-856d-5ff342e191d0