ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাঝ সমুদ্রে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, ফিরে আসছে চট্টগ্রামে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৩ বার পঠিত

চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিলাস বহুল ক্রুজশিপ বে ওয়ানের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে যান্ত্রিক ত্রুটি থেকে লাগা এ আগুনে ব্যাপক ধোঁয়ার উৎপত্তি হয়। ত্রুটির কারণে জাহাজটি আর সেন্টমার্টিন যায়নি। আগুন ও যান্ত্রিক ত্রুটিতে জাহাজটির একটি ইঞ্জিন নষ্ট হয়েছে। এ কারনে জাহাজটি চট্টগ্রামে ফিরিয়ে আনা হচ্ছে।

এতে সহযোগিতা করছে বন্দরের শক্তিশালী টাগবোট ‘কাণ্ডারি ১০’। সকাল ১০টার দিকে চট্টগ্রামের দিকে আসা শুরু করে।

জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুর রশিদ বলেন, জাহাজের কয়েকটি তার লক হওয়ার কারণে ইঞ্জিনে আগুন ধরে যায়। এটি জাহাজের টেকনিক্যাল ফল্ট। এ জাহাজে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকসহ তার পরিবারের কয়েকজন সদস্য রয়েছেন। তবে সব যাত্রী নিরাপদে আছেন বলে দাবি করেন তিনি। ত্রুটি সারানোর পর চট্টগ্রাম থেকে পুনরায় জাহাজটি ছেড়ে যাবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাত ১১টায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় বে ওয়ান। জাহাজটি রাত দেড়টার দিকে কুতুবদিয়ার কাছাকাছি পৌঁছাতেই ইঞ্জিন রুম থেকে ধোঁয়া বের হতে থাকে। বিষয়টি টের পেতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক শুরু হয়। মাঝ সমুদ্রে ভয়ে কান্নাকাটি করতে থাকেন যাত্রীরা। কিছুক্ষণ ধরে ব্যাপক ধোঁয়া উঠার পর তা নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় সব যাত্রীকে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়। পরে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে রাখা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102