ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৯৬ ঘণ্টাতেই পতন হবে কিয়েভের, আশঙ্কা যুক্তরাষ্ট্রের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১ বার পঠিত

অগ্রসর হতে থাকা রুশ বাহিনীর হাতে কয়েক দিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন হবে বলে আশঙ্কা করছেন মার্কিন কর্মকর্তারা। দেশটির সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইককে তিন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কিয়েভের পতনের পর ইউক্রেনের প্রতিরোধ লড়াই অকার্যকর হয়ে পড়বে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা বলেছেন, মস্কোর নজর হলো প্রতিবেশি দেশটিকে নিরস্ত্রীকরণ করা। রুশ বাহিনী প্রথমে ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলবে এবং আত্মসমর্পণে বাধ্য করবে আর তা না হলে ধ্বংস করে দেবে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ৯৬ ঘণ্টাতেই কিয়েভের পতন হবে। আর তার এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের নতুন নেতৃত্ব ঠিক করা হবে।

বিদ্যুৎ গতিতে ইউক্রেনের সরকারি এবং সামরিক প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাচ্ছে রাশিয়া। মাঠ পর্যায়ের সেনারা চেরনোবিলের মতো কৌশলগত পয়েন্টগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। মার্কিনিদের ধারণা এগুলো প্রাথমিক পদক্ষেপ, মাঠ পর্যায়ে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা আরও বাড়বে।

রাশিয়ার সঙ্গে কাজ করার নিবিড় অভিজ্ঞতা থাকা সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাও একই মনোভাব প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘বিমান ও গোলা বর্ষণ শেষ হওয়ার পর আসল স্থল যুদ্ধ শুরু হয়। আমার মনে হয় অল্প কয়েক দিনেই কিয়েভের পতন হবে। সেনাবাহিনী আরও বেশি কিছুদিন থাকতে পারে, তবে সেটা দীর্ঘ মেয়াদে নয়’।

কিয়েভের পতনের পর কী হতে পারে সেই সম্পর্কে সাবেক মার্কিন গোয়েন্দা মনে করেন এটা মূলত নির্ভর করবে প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর। তিনি ইউক্রেনীয় প্রতিরোধকে সমর্থন করে মস্কোকে উস্কে দেবেন কিনা সেটা তার ওপর নির্ভর করবে বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘এটি কঠিন প্রতিরোধ হবে কি হবে না, তা মূলত নির্ভর করবে বাইডেনের ওপর।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রও মার্কিন অনুমানের সঙ্গে একমত পোষণ করেছেন। তিনি স্বীকার করেছেন যে, ৯৬ ঘণ্টাতেই কিয়েভের পতন হতে পারে। তবে ওই সূত্রটি বিশ্বাস করেন না যে, জেলেনস্কির সরকারের পতন হবে।

তবে রুশ বাহিনী ঘিরে ফেললে ইউক্রেন সরকার তা ভাঙবে কিভাবে জানতে চাইলে ওই সূত্রটি বলেন, ‘আমার মনে হয় এটা বলার সময় এখনও আসেনি… তারা (রাশিয়া) বলছে ইউক্রেন তাদের ধারণার চেয়ে ভালো লড়াই করছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102