ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পকেটে সূর্যমুখীর বীজ রাখো, মরলে যেন গজায়: রুশ সেনাকে ইউক্রেনীয় নারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৯ বার পঠিত

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রথম দিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক সাহসী নারী প্রশংসায় ভাসছেন। ভারি অস্ত্রে সজ্জিত এক রুশ সেনাকে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা ও মৃত্যুর পর যেন গজায় সেজন্য সূর্যমুখীর বীজ দেওয়ার প্রস্তাবের পর তার প্রশংসা করা হচ্ছে।

ভিডিওটি অনলাইনে শেয়ার করেছে ইন্টারনিউজ ইউক্রেন। এটি কিয়েভভিত্তিক স্বতন্ত্র দাতব্য মিডিয়া। আপলোডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়েছে। ভিউ হয়েছে বিশ লাখের বেশি।

বৃহস্পতিবার রুশ সেনার সঙ্গে ওই নারীর কথোপকথন ক্যামেরায় ধরা পড়ে। ইউক্রেনে রুশ হামলার প্রথম দিন ছিল তা। ইউক্রেন জানিয়েছে, প্রথম দিনের যুদ্ধে তাদের ১৩৭ জন নিহত হয়েছে।

ভিডিওতে ওই নারী রুশ সেনাকে জিজ্ঞেস করেন, ‘কে তুমি?’ রাস্তায় দাঁড়ানো সেনা বলেন, ‘আমরা এখানে মহড়ায় আছি। দয়া করে এই পথে চলে যান।’

ওই সেনা রাশিয়ার কিনা জিজ্ঞেস করার পর নারী বলেন, ‘তাহলে তুমি এখানে কী করছো?’

এ সময় রুশ সেনা তাকে শান্ত করার চেষ্টা করলে তিনি বলেন, তোমরা দখলদার, তোমরা ফ্যাসিবাদী! এসব অস্ত্র নিয়ে আমাদের মাটিতে তোমরা কী করছো?

ওই নারী আরও বলেন, এই বীজগুলো নাও, তোমার পকেটে রাখো। যাতে এখানে তোমার যখন মৃত্যু হবে, অন্তত সূর্যমুখী গজাবে।

তিনি রুশ সেনাকে সূর্যমুখীর বীজ নেওয়ার জন্য বলতে থাকেন। এটি ইউক্রেনের জাতীয় ফুল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102