ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিয়েভে ঢুকে পড়েছে রুশ বাহিনী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২ বার পঠিত

সামরিক অভিযানের দ্বিতীয় দিনেই রাজধানী কিয়েভের উত্তরে ঢুকে পড়েছে রুশ ট্যাংক। স্থানীয়দের ধারণ করা এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, কিয়েভের উত্তরের আবাসিক জেলা ওবলনের প্রধান প্রধান সড়কে চলছে রাশিয়ার সাঁজায়ো যান। যা কিয়েভের পার্লামেন্ট থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে। ফলে যেকোনও সময় রাজধানী পতন ঘটতে পারে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, আবাসিক জেলায় অনুপ্রবেশ করেছে রুশ বাহিনী। দখলদারদের প্রতিহতে স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনে মোলেতভ ককটেল ব্যাবহার করা উচিত।

রুশ আগ্রসনে দ্বিতীয় দিনেই নাজেহাল ইউক্রেনীয় বাহিনী। রুশ সেনাদের প্রতিহতে অনেকটাই ব্যর্থ তারা। শুক্রবার রাজধানী কিয়েভ পতন ঘটাতে ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণের কয়েকটি প্রবেশদ্বার দিয়ে অগ্রসর হয় রাশিয়ার সেনারা। যুদ্ধ বিমান ও হেলিকপ্টার থেকে হামলা চালাতে চালাতে প্রবেশ করে। একইসঙ্গে ট্যাংক ও ভারী যান বাহন শুক্রবার সকাল থেকেই রাজধানীতে প্রবেশের খবর পাওয়া যাচ্ছে।

ইউক্রেনের একটি গোয়েন্দা সূত্র ইউক্রেনস্কা প্রাভদাকে জানিয়েছে, রাজধানী নিয়ন্ত্রণের পরিকল্পনার অংশ হিসেবে কিয়েভের প্রধান বিমানবন্দর দখল করার পাশাপাশি রুশ সেনাদের অবতরণের জন্য বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। আর সেভাই পরিকল্পনা মোতাবেক এগুচ্ছে তারা।

কিয়েভের বিদ্যুৎ এ যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করবে সেনারা। একইসঙ্গে সরকারি ভবন দখল করে রুশ নেতাদের এখন প্রবেশ করাবে বলে সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102