ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিয়েভে আঘাত হানছে রুশ ক্ষেপণাস্ত্র, সাহায্য চাইলো ইউক্রেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯ বার পঠিত

ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানতে শুরু করে। রাশিয়ার সেনাবাহিনী যখন কিয়েভে ঢুকে পড়ছে তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি। তিনি বলেছেন, রুশ হামলা ঠেকাতে নিষেধাজ্ঞা জারি যথেষ্ট নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ হামলার দ্বিতীয় দিনে ৩০ লাখ বাসিন্দার শহরজুড়ে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হচ্ছে। অনেকে আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন।

শুক্রবার ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণের কয়েকটি প্রবেশদ্বার দিয়ে কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। যুদ্ধ বিমান ও হেলিকপ্টার থেকে হামলা চালাতে চালাতে প্রবেশ করে। একইসঙ্গে ট্যাংক ও ভারী যান বাহন শুক্রবার সকাল থেকেই রাজধানীতে প্রবেশের খবর পাওয়া যাচ্ছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছে, রাশিয়ার একটি উড়োজাহাজ ভূপাতিত করা হয়েছে। মধ্যরাতে ভূপাতিত করার পর একটি কিয়েভের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে ভবনটিতে আগুন ধরে এবং ৮ জন আহত হয়েছেন।

এক সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তা জানান, রুশ সেনাবাহিনী শুক্রবার রাজধানীর কাছে অবস্থান করছিল। সংখ্যায় কম হলেও ইউক্রেনের সেনারা লড়াই করছিল।

এক পুলিশ সদস্য জানিয়েছেন, কিয়েভের প্রধান বিমানবন্দরের কাছে একটি দশতলা অ্যাপার্টমেন্ট ব্লকের জানালা ভেঙে গেছে। এখানে একটি শেল আঘাত করেছিল।

ইউক্রেনের একটি গোয়েন্দা সূত্র ইউক্রেনস্কা প্রাভদাকে জানিয়েছে, রাজধানী নিয়ন্ত্রণের পরিকল্পনার অংশ হিসেবে কিয়েভের প্রধান বিমানবন্দর দখল করার পাশাপাশি রুশ সেনাদের অবতরণের জন্য বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। আর সেভাই পরিকল্পনা মোতাবেক এগুচ্ছে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বিকট শব্দে বিস্ফোরণ শোনা গেছে। এই শহর রাশিয়ার সীমান্তের কাছে। এছাড়া বিমান হামলার সতর্ক সংকেত পশ্চিমের লাভিভ শহরেও বাজানো হয়েছে। পূর্বাঞ্চলীয় সুমি শহরেও তুমুল লড়াইয়ের কথা জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

জেলেনস্কি জানিয়েছেন, তিনি বুজতে পারছেন রুশ সেনারা তাকে টার্গেট করেই কিয়েভ আসছে। তবে তিনি শহর ছাড়বেন না, কিয়েভে থাকবেন।

পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেভা টুইটারে লিখেছেন, ভয়াবহ রুশ রকেট কিয়েভে আঘাত করেছে। শেষ যখন এমন কিছু রাজধানী প্রত্যক্ষ করেছিল সেটি ছিল ১৯৪১ সালে, তখন নাৎসী জার্মানি হামলা করেছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102