ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন স্তরে যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা সবাই অবগত। বিশ্বের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীও মুখ খুলেছেন এই সংঘাত নিয়ে। আর এবার ইউক্রেনের জনগণের জন্য বিশ্ববাসীর কাছে সহযোগিতা চাইলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
ইউক্রেনে অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। সাধারণ মানুষ থেকে দেশীয় এবং বৈদেশিক রাজনীতিবিদ সবাই এখন ইউক্রেন-রাশিয়া সংঘাতের বিরুদ্ধে সরব।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ভেরিফাইড প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে ইউক্রেনবাসীকে সহযোগিতার অনুরোধ জানান অভিনেত্রী প্রিয়াঙ্কা।
অভিনেত্রীর ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে বেঁচে থাকার স্বার্থে সাবওয়ে স্টেশনগুলো বাঙ্কার হিসেবে ব্যবহার করছে ইউক্রেনের মানুষরা।
নায়িকা ইউনিসেফের একজন সদস্য হিসেবে বিশ্ববাসীর কাছে সহযোগিতা প্রার্থনা করে লিখেছেন, ইউক্রেনে পরিস্থিতি খুব খারাপ, ভয়ঙ্কর। তারা নিরীহ মানুষ এবং জীবন হাতে নিয়ে বসবাস করছেন তারা। অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রয়েছেন তারা। আধুনিক বিশ্বে এটি কতটা বিপর্যয়মূলক সমস্যায় সৃষ্টি করতে পারে তা বোঝা কঠিন। তবে এটি এমন পরিস্থিতি যা পরবর্তীতে বিশ্বজুড়ে প্রভাব ফেলবে।
এছাড়াও প্রিয়াঙ্কা সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়ে একটি লিংক শেয়ার করেছেন। যেখান থেকে সবাই সহযোগিতা করতে পারবেন। আর বলেছেন, যুদ্ধক্ষেত্রে যারা বসবাস করছেন তারা আপনার-আমার মতোই সাধারণ এবং নিরীহ মানুষ।
আরও পড়ুন: অভিনেতা থেকে যেভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট হলেন তিনি
এদিকে কেবল প্রিয়াঙ্কাই নয়, এছাড়াও সোনু সুদ ও তিলোত্তমা শোমও কথা বলেছেন ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে। এছাড়া গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের জনগণের কাছে গভীর ক্ষমা প্রার্থনা করেছেন রাশিয়ান জনপ্রিয় অভিনেত্রী ইরিনা স্টারশেনবাউম।
https://www.instagram.com/p/CaYsgjGNvJI/?utm_source=ig_embed&ig_rid=0dc8019e-e840-492f-b163-c144b58e4c10