প্রতিটি সম্পর্কেই কিছু প্রতিশ্রুতি থাকে। আর ভালোবাসার মানুষকে আগলে রাখার জন্য প্রতিশ্রুতি থাকা অস্বাভাবিক কিছু নয়। তাই তো প্রিয় স্ত্রীকে ছাড়া কখনো ভাত খাবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার।
অভিনেত্রী তার স্বামীর এমন প্রতিশ্রুতিতে হয়তো অনেক খুশি হয়েছেন। এ কারণে সেই খবর ভাগ করে নিলেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।
মাহি ও তার স্বামী রাকিব
বৃহস্পিতিবার (২৪ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া ভেরিফাইড ফেসবুক পেজে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে প্রতিশ্রুতির বিষয়টি জানান মাহিয়া মাহি।
অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘সে প্রতিশ্রুতি দিয়েছে… সে কখনো প্রতিশ্রুতি ভাঙে না। আমাকে ছাড়া ভাত খাওয়া যাবে না। তাই নয় কী রাকিব সরকার? বলেন মাশ আল্লাহ্…।’
এদিকে অভিনেত্রীর এই পোস্টে তার স্বামী মন্তব্য করেছেন, ‘আমি কখনোই আমার প্রতিশ্রুতি ভঙ্গ করব না এবং এটাও প্রতিশ্রুতির একটি অংশ। যদিও প্রতিশ্রুতিদাতা সব সময়ই ভেঙে ফেলে তা…।’
প্রসঙ্গত, গত বছরের ১৩ সেপ্টেম্বর বিয়ে করেছেন মাহি ও রাকিব। এর আগে ওই বছরের মে মাসে দ্বিতীয় স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় নায়িকার। তবে তৃতীয় বিয়ের পর বেশ ভালোই সুখে দিন কাটছে তার। আর গত ডিসেম্বরেই মক্কায় গিয়ে ওমরাহ করেছেন তারা।
https://www.facebook.com/da.real.mahi/posts/642564503677704