ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রুশ হামলায় ইউক্রেনে ৬৪ বেসামরিক লোক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০ বার পঠিত

ইউক্রেনে রুশ বাহিনীর হামলার তৃতীয় দিনে রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে।

এতে ৬৪ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। খবর আলজাজিরার।

জাতিসংঘ দাবি করছে, গত তিন দিনে রাশিয়ার হামলায় অন্তত ২৪০ জন ইউক্রেনীয় নিহত হয়েছেন।

রাজধানী কিয়েভে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে ইউক্রেন বাহিনীর।

এ সময় রুশ বাহিনী বিমান থেকে মুহুর্মুহু বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা করে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করেছে।

আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বেসামরিক এলাকায় বিভিন্ন স্থাপনায় রোমাবর্ষণ করছে রাশিয়া।

যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেড় লাখ ইউক্রেনীয় সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার সকাল পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। কিয়েভের মেয়র সেখানকার জনগণকে এ সময় বাড়ির মধ্যে থাকার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সময় শনিবার বিকাল ৩টায় এ কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়।

কিয়েভের কর্তৃপক্ষ জানিয়েছে, কারফিউ চলাকালীন যেসব নাগরিককে রাস্তায় দেখা যাবে, তাদের শত্রুপক্ষের অন্তর্ঘাতী বাহিনীর সদস্য হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে একটি ঘোষণায় জানানো হয়, কারিফউ জারি থাকবে প্রতিদিন স্থানীয় সময় বিকাল ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত। মেয়রের দপ্তর থেকে এর পর কারফিউ জারির এই মেয়াদ নির্ধারণ করা হয়। এতে বলা হয়, কারফিউ বর্তমানে বলবৎ আছে এবং তা সোমবার স্থানীয় সময় সকাল ৮টার আগে উঠবে না।

এদিকে ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় দিনে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে দেশটির সেনাবাহিনী। শনিবার সকাল থেকে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে রাস্তায় রাস্তায় তুমুল লড়াই শুরু হয়। কিছুক্ষণ পর পর গুলি আর বিস্ফোরণের শব্দ শোনা যায়। এমন পরিস্থিতিতে সেখানকার স্থানীয়দের সুরক্ষার জন্য এ কারফিউ জারি করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102