ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীতে ট্রাক্টরচাপায় শিক্ষার্থী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫ বার পঠিত

নরসিংদীতে ট্রাক্টরের চাপায় তামজিদ মিয়া (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের চম্পকনগরের বালুরমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তামজিদ সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা চম্পকনগরের খোকন মিয়ার ছেলে। সে মূতিউল্লাহ ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে তামজিদ চকলেট কেনার জন্য দোকানে যাচ্ছিলো। পথে চম্পকনগর বালুরমাঠ এলাকার সড়কে একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাক্টর চালকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাক্টর জব্দ ও ঘাতক চালকে আটক করে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, সড়ক দুঘটনায় এক কিশোর মারা গেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102