ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনের দ্বিতীয় বড় শহরে ঢুকে পড়েছে রুশ বাহিনী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২ বার পঠিত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রাশিয়ার সৈন্যরা। এবং তারা রাস্তায় রাস্তায় হামলা চালিয়ে যাচ্ছে। খবর আল জাজিরা।

রোববার (২৭ ফেব্রুয়ারি) খারকিভের প্রশাসনিক প্রধান ওলেগ সিনেগুবভ এক বিবৃতিতে বলেন, রুশ সাঁজোয়া যান খারকিভ শহরে ঢুকে পড়েছে।

শহরটির অধিবাসীদের সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউক্রেনের সেনাবাহিনী অচিরেই এর উচিত জবাব দেবে।

 

ইউক্রেনের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী দেশটির আরও একটি শহর দখল করেছে রাশিয়া। দক্ষিণাঞ্চলীয় এই শহরের নাম নোভা কাখোভকা। শহরটি ছোট তবে কৌশলগতভাবে এটি একটি গুরুত্বপূর্ণ শহর। শহর দিয়ে পানিপথে ক্রিমিয়া যাওয়া যায়। ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ক্রিমিয়া দখলে নিয়েছিল রাশিয়া।

শহরের মেয়র ভলোদিমির কোভালেঙ্কো বলেছেন, রাশিয়ার সেনারা শহরের নির্বাহী কমিটির দখল নিয়েছে এবং সব ভবন থেকে ইউক্রেনের পতাকা নামিয়ে দিয়েছে।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শহর ভেসিলকিতে তেলের ডিপোতে হামলা চালিয়েছে রাশিয়া। এতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে নগরটির মেয়র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102