ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশ রক্ষায় হাতে বন্দুক তুলে নিলেন সাবেক মিস গ্রান্ড ইউক্রেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫০ বার পঠিত

২০১৫ সালে দেশসেরা সুন্দরীর মুকুট জিতে নেন লাস্যময়ী আনাস্তাসিয়া লেনা। সেখান থেকে দেশের হয়ে অংশ নেন মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল সুন্দরী প্রতিযোগিতায়।

এবার রুশ হামলা থেকে দেশ রক্ষায় স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে তিনি রুশ সেনাদের ঘায়েল করতে তৈরি। মাতৃভূমি রক্ষায় অন্যান্য সাধারণ নাগরিকের মতো এই সুন্দরীও যোগ দিয়েছেন ইউক্রেনের সেনাবাহিনীতে। আনাস্তাসিয়া এখন সশস্ত্র।

নিজের ইনস্টাগ্রামে সামরিক পোশাকে অস্ত্র হাতে দুটি ছবি পোস্ট করেন আনাস্তাসিয়া। এ ছাড়া রাস্তায় অবস্থান নেয়া ইউক্রেন সেনাদের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন,‍ ‘আগ্রাসন চালাতে যারাই ইউক্রেন সীমান্ত অতিক্রম করবে, তাদের কপালে রয়েছে গুলি।’

আনাস্তাসিয়া ন্যাটোকে বিদ্রূপ করে লিখেছেন, ‘আমাদের সেনারা এমন বীরের মতো লড়ছে, তাতে মনে হচ্ছে ইউক্রেন সেনাবাহিনীতে ঢোকার জন্য শেষমেশ আবেদন করে বসতে পারে তারা (ন্যাটো)।’

আরেকটি পোস্টে তিনি সেনাদের সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কির ছবি শেয়ার করে লিখেছেন, ‘সত্যিকারের একজন সাহসী নেতা।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102