ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বইমেলায় অভিনেত্রীকে জরিমানা, ভিডিও সরানোর নির্দেশনা চেয়ে রিট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪০ বার পঠিত

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এবারের বইমেলায় ধারণ করা একটি ভিডিও। যেখানে দেখা গেছে, বইমেলায় মাস্ক ছাড়া ঘুরোঘুরি করার অপরাধে মডেল-অভিনেত্রী নাজিফা তুষিকে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালতে। এবার সে ঘটনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে ওই ঘটনার মুহূর্তে টেলিভিশন সাংবাদিকদের ধারণ করা ভিডিও সরানোর নির্দেশনা চাওয়া হয়েছে।

আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট বদরুদ্দোজা বাবু রিট আবেদনটি দায়ের করেন। জানা গেছে, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।

এর আগে, গত ১৯ মার্চ বইমেলায় একটি বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজনে অতিথি হিসেবে যোগ দিতে মেলায় গিয়েছিলেন তুষি। মাস্ক ব্যাগে রেখে ঘোরাঘুরির সময় ভ্রাম্যমাণ আদালতের নজরে পড়েন তিনি। মাস্ক না পরায় তুষিকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০০ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী।
আর এ বিষয় নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তুষি। এই ঘটনার ভিডিও ধারণ করেন অনেকে। ফেসবুকে ভিডিওটি ভাইরাল হলে সমালোচনার ঝড়ে পড়েন নাজিফা তুষি। অপরাধ করেও কেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে লিপ্ত হলেন তা নিয়ে নানা কটাক্ষের স্বীকার হন এ অভিনেত্রী। পরে অবশ্য বিষয়টির জন্য দুঃখও প্রকাশ করেন এ অভিনেত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102