ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগানিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪২ বার পঠিত

সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের দেয়া ১৯৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত সূচনা পেয়েছে আফগানিস্তান। অবশেষে সফরকারীদের ওপেনিং জুটি ভাঙলেন টাইগার অররাউন্ডার সাকিব আল হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৮০ রান।

এখন ৪৩ রানে গুরবাজ এবং ১ রানে রহমত অপরাজিত রয়েছেন।

রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ৭৯ রান তুলেন দুই ওপেনার। ইনিংসের ১৬তম ওভারে সাকিবের করা বলে স্টাম্পিং হওয়ার আগে ৩৫ রান করেন ওপেনার রিয়াজ হাসান।

হোয়াইটওয়াশের মিশনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম। ব্যাট হাতে টাইগারদের শুরুটা ছিল অনেক ধীরগতির। দেখে-শুনেই খেলছিলেন দুই ওপেনার। অবশেষে পাওয়ার প্লের দশ ওভার শেষেফজলহক ফারুকিক করা বলে সাজঘরে ফেরেন তামিম। আউট হওয়ার আগে করেন ১১ রান।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার লিটন দাস এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মিলে তুলেন ৬১ রানের জুটি। এ সময় মনে হচ্ছিল বড় সংগ্রহের দিকেই যাচ্ছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। কিন্তু ব্যক্তিগত ৩০ রানে সাকিব আউট হওয়ার পর হুট করেই আরও দুই উইকেট হারায় স্বাগতিকরা। ৭ রানে মুশফিক এবং ১ রানে আউট হন রাব্বি।

এরপর আপনতালে খেলতে থাকা লিটন কুমার দাস ব্যক্তিগত ফিফটি করার পর এগোচ্ছিলেন টানা দ্বিতীয় সেঞ্চুরির পথে। কিন্তু কিন্তু মোহাম্মদ নবির বলে গুলবাদিন নায়েবের হাতে ক্যাচ তুলে দিলে সেঞ্চুরি পূর্ণ করা হয়নি লিটনের। আউট হওয়ার আগে করেছেন ৮৬ রান।

কিছুক্ষণ পর মাত্র ৫ রান করে আউট হন আফিফ হোসেন। এরপর শূন্যরানে তাসকিন, ৭ রানে শরিফুল এবং ১ রান করে আউট হন মোস্তাফিজুর রহমান। আর ২৯ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102