ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাঁচ দিনে রাশিয়ার ৫৩০০ সেনা নিহত: ইউক্রেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২ বার পঠিত

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সামরিক অভিযানে রাশিয়ার ৫৩০০ সেনা নিহতের দাবি করেছে ইউক্রেন। তবে দাবির পক্ষে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেনি।

আল জাজিরা জানায়, দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে রুশ সেনা নিহতের খবর দেন। পাশাপাশি তিনি রাশিয়ার ১৯১টি ট্যাংক, ২৯টি বিমান এবং ২৯টি হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর দাবির সতত্য যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল-জাজিরা। এ ছাড়া রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ায় সামরিক আগ্রাসনের ঘোষণা দেন। তারপর ইউক্রেনের দনবাস অঞ্চলে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা। শুক্রবার তার রাজধানীর উত্তর দিক থেকে আক্রমণ শুরু করে। কিন্তু সেখানে ইউক্রেনের সেনাদের তুমুল প্রতিরোধের মুখে রাজধানীতে প্রবেশ করতে পারেনি তারা। তবে রোববার রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বের দুটি শহর দখল করেছে। ইউক্রেনের পক্ষ থেকেও তা নিশ্চিত করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102