ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাওনাদারের ধাওয়ায় ৪০ ফুট নিচে আটকা যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫২ বার পঠিত

পাওনাদার থেকে পালাতে গিয়ে সালমান (২৪) নামে এক যুবক একটি বাড়ির ছাদ থেকে ৪০ ফুট নিচে আটকা পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে সালমানকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, শনিবার রাতে খবর পেয়ে গেন্ডারিয়ার ডিস্টিলারি রোডে ফায়ার সার্ভিসের একটি দল রাত ১টা ১০ মিনিটে পৌঁছে। সেখানে তারা দেখেন চারটি ভবনের সংযোগস্থলে ৪০ ফুট গভীরে তিন ফুট বাই দুই ফুটের অপ্রশস্ত খালি জায়গায় এক যুবক আটকে আছেন। পরে উদ্ধারকর্মী মুক্তারকে ব্রিদিং অ্যাপরেটাস পরিয়ে ফুলবডি হারনেস বেঁধে ওই অন্ধকার সুড়ঙ্গে নামানো হয়। এরপর রাত আড়াইটার দিকে সুড়ঙ্গের নিচে আটকে থাকা সালমানকে জীবিত অবস্থায় উদ্ধার করে আনা হয়।

চিকিৎসার জন্য সালমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় জানিয়ে তিনি বলেন, বর্তমানে সালমানের শারীরিক অবস্থা ভালো এবং হাসপাতালে তার চিকিৎসা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102