ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫২ বার পঠিত

বাগেরহাটের কচুয়ায় অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে বাঁধাল বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে কচুয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামী লীগ নেতবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন। পরে তারা বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমান সরোয়ার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকন, বাঁধাল ইউনিয়নের চেয়ারম্যান নকিব ফয়সাল ওহিদ, শিক্ষক সুনয়না মন্ডল, শিক্ষার্থী কৃষ্ণা দাস, মারুফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণসহ অমানবিক নির্যাতন করা হয়েছে- তা কোনোভাবেই কেউ আশা করেনি। অবিলম্বে সব দোষীদের গ্রেফতার না করলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এর আগে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) কচুয়া উপজেলায় মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে স্থানীয় কাদের মোল্লার ছেলে এজাজুল মোল্লা, আজহার শেখের সোহেল শেখ, ইউনুস শেখের ছেলে টিপু শেখ ও বাকের মোল্লার ছেলে সজীব মোল্লা কৌশলে ঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে শুক্রবার রাতে ভুক্তভোগীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শুক্রবার রাতে এজাজুল মোল্লাকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। এখনও তিন আসামি গ্রেফতার হয়নি। গ্রেফতার এজাজুল মোল্লার সোমবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কচুয়া থানার ওসি মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102