ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বইমেলায় অভিনেত্রীকে জরিমানা, ভিডিও সরাতে বিটিআরসিকে নির্দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৫৩ বার পঠিত

মাস্ক না পরায় বইমেলায় অভিনেত্রী নাফিজা তুষিকে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজার ভাইরাল ভিডিও সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ভ্রাম্যমাণ আদালতের সাজা দেওয়ার ভাইরাল ভিডিও দেখে এবং এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

যদি অভিনেত্রী তুষি মনে করেন যে সাজা দেওয়ার প্রক্রিয়া সঠিক হয়নি তাহলে আইনি প্রতিকার চাইতে পারবেন বলে জানিয়েছেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বইমেলায় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই অভিযানে অভিনেত্রী তুষিকে মাস্ক না পরায় ২০০ টাকা জরিমানা করা হয়।

পরে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অর্থদণ্ড দেওয়ার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্ক করছিলেন তুষি। সেখানে উত্তেজিত হয়ে তিনি বলছিলেন, তাকে এভাবে ক্যামেরার সামনে কেন ‘হেনস্তা’ করা হচ্ছে। পরে নাফিজা তুষি বলেন, আমি ম্যাজিস্ট্রেটকে বলেছিলাম, আমার যদি কোনো পানিশমেন্টও হয় সাইডে গিয়ে কথা বলেন। কিন্তু উনি বিষয়টি বারবার ঘোরাচ্ছিলেন।

আমি দেখছিলাম, সামনে ভিডিও করা হচ্ছে। আমি ফাইনও দিয়েছি। মেলায় আরও মানুষ ছিল, যারা মাস্ক পরেনি। তবে সেটিও বলছি না। কিন্তু পারমিশন ছাড়া বিষয়টি কেন ভিডিও করবে?

ভ্রাম্যমাণ আদালতের জরিমানার বৈধতা চ্যালেঞ্জ করে রোববার (২৭ ফেব্রুয়ারি) হাইকোর্টে রিট দায়ের করা হয়। একই সঙ্গে ওই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ভিডিও অপসারণের নির্দেশনা চাওয়া হয় রিটে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102