ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাশিয়ার বোমার আঘাতে ভারতীয় শিক্ষার্থী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৫৪ বার পঠিত

ইউক্রেনের খারকিভে রাশিয়ার চালানো বোমা হামলায় এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বিষয়টি নিশ্চিত করেছেন। অরিন্দম টুইটারে এ ব্যাপারে বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি খারকিভে মঙ্গলবার সকালে রাশিয়ার করা বোমা হামলায় একজন ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। মন্ত্রণালয় তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।

তিনি আরও জানিয়েছেন, খারকিভ ও যে স্থানগুলোতে যুদ্ধ চলছে সেখান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে বের করে নিয়ে আসার জন্য তারা ভারতে অবস্থিত রাশিয়া ও ইউক্রেনের দূতাবাসের সঙ্গে কথা বলেছেন।

ইউক্রেনে বিশ্বের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার ছাত্র-ছাত্রী পড়ালেখা করতে সেখানে অবস্থান করছেন। যুদ্ধ লেগে যাওয়ার পর দেশটি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা।

এদিকে সোমবার চলমান যুদ্ধ থামানোর উদ্দেশে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা বেলারুশের সীমান্তে আলোচনা করে। কিন্তু সেই আলোচনায় কোনো সিদ্ধান্তে পৌছাতে পারেনি দুই পক্ষ।

আলোচনা ভেস্তে যাওয়ার পর রাশিয়া তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয়। বিশেষ করে খারকিভে ধ্বংসযজ্ঞ চালানো শুরু করে। মূহুমূহু বোমার আঘাতে খারকিভকে রীতিমতো বিধ্বস্ত করে ফেলেছে রাশিয়ার সেনারা।

সূত্র: আল জাজিরা

 

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102