ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নতুন ইসি আওয়ামী লীগের চেতনায় লালিত : রিজভী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩৪ বার পঠিত

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন আওয়ামী লীগের চেতনায় লালিত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, জনগণের দাবি উপেক্ষা করে নিজেদের রচিত সার্চ কমিটি দিয়ে নিজেদের নির্বাচন কমিশন করেছেন। যাদের সবাই আওয়ামী লীগ চেতনায় লালিত, জয় বাংলা চেতনায় লালিত।

পুরো নির্বাচন কমিশন, ‘পুরো সার্চ কমিটি সম্পূর্ণরূপে প্রহসন দাবি করে রিজভী আরও বলেন, এগুলো সব প্রধানমন্ত্রীর চেতনায় লালিত, তারা প্রধানমন্ত্রীর চাকরি করেছেন। প্রধানমন্ত্রী তাদের প্রমোশন দিয়েছেন। তারা প্রধানমন্ত্রীর বাইরে যাবেন, এ ধরনের দৃষ্টান্ত অতীতের কারো মধ্য থেকে পাইনি।’

তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারই অবাধ সুষ্ঠু নির্বাচনের একমাত্র গ্যারান্টি বলে মনে করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

গত রোববার (২৭ ফেব্রুয়ারি) সিইসিসহ নির্বাচন কমিশনাররা শপথ নিলেও বিএনপি বলছে, নির্বাচন কমিশন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আসছে দলটি।

সব রাজনৈতিক দল অংশ নিলে কেউ কিছু করতে পারবে না, নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির এ নেতা বলেন, আপনার আগের কমিশন হুদা সাহেবও তাই বলেছেন। তারপর নির্লজ্জভাবে দিনের ভোট রাতে করেছেন। একতরফা নির্বাচন করেছেন। অর্থাৎ আজকে সব গণতান্ত্রিক ব্যবস্থার কবর দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102