ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশি নাগরিকদের জন্য ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে বিশেষ বাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩৩ বার পঠিত

ইউক্রেন থেকে পোল্যান্ডের মেডিকা সীমান্তে আসা বাংলাদেশিদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস৷ পাশাপাশি পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিরাও স্বদেশিদের সহায়তায় এগিয়ে এসেছেন৷

ইউক্রেন থেকে মেডিকা সীমান্ত পেরিয়ে এলে সড়কের পাশেই রয়েছে একটি বাস, যার সামনের গ্লাসে বাংলাদেশের দূতাবাসের নাম ও লোগো লাগানো রয়েছে৷ পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এই বিশেষ বাসের ব্যবস্থা করেছে৷ বাসটি আগামীকাল পর্যন্ত এখানেই থাকবে বলে জানা গেছে৷ এর মধ্যে সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশিরা বাসটিতে বিশ্রাম এবং আশ্রয় নিতে পারবেন৷ সেখানে তাদের খাবারসহ বিভিন্ন কিছু সরবরাহ করা হচ্ছে৷

মঙ্গলবার সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা অনির্বাণ নিয়োগী৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমাদের কয়েকটা হোয়াটস অ্যাপ গ্রুপ আছে৷ হোয়াটস অ্যাপের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে সবাই আমাকে জানাচ্ছেন৷ মোবাইলে যখনই আমরা তথ্য পাচ্ছি কারো সহায়তা দরকার সঙ্গে সঙ্গে সেখানে আমরা নিজেরাই যাচ্ছি বা রিসোর্স মোবিলাইজ করছি৷’’

বাসে আশ্রয় নেয়া মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুসময় সরকার বলেন, ‘‘সীমান্ত ক্রস করার পর আমি জানতে পেরেছি এমন একটি ব্যবস্থা করা হয়েছে৷ এখন আপাতত আমি ওয়ারশো যাব৷ ওখানে গিয়ে বিশ্রাম নিয়ে পরে পরিকল্পনা করব কোথায় যাব৷’’

মেডিকা সীমান্তে ইউক্রেন থেকে আসা স্বদেশিদের দৃষ্টি আকর্ষণে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশি হামিম৷

তিনি আরো বলেন, ‘‘আমাদের বিশ্ববিদ্যালয়ে আরো কয়েকজন বাংলাদেশি ছিলেন৷ তারা এর আগেই পার হয়েছেন৷ আজকে এই সীমান্ত দিয়ে বাংলাদেশের ২০-২৫ জন পার হতে পেরেছেন৷’’

বাসে থাকা বাংলাদেশিরা সীমান্তের ইউক্রেন অংশে ভোগান্তির কথা বর্ণনা করে৷ কয়েকজন জানান ঘণ্টার পর ঘণ্টা ঠান্ডার মধ্যে তাদের দাড় করিয়ে রাখা হয়েছে৷

এদিকে পোল্যান্ডে অবস্থানরত প্রবাসীরাও বাংলাদেশিরাও ইউক্রেন থেকে আসা স্বদেশিদের সহযোগিতায় এগিয়ে এসেছেন৷ মেডিকা সীমান্তে স্বেচ্ছাসেবী হিসেবে দূতাবাসের দলের সঙ্গে কাজ করছেন তারা৷ হামিম নামের একজন জানান, তিনি ৬০০ কিলোমিটার দূর থেকে খাবার, পানি নিয়ে এসেছেন৷ পাশাপাশি অনেক বাংলাদেশিও ব্যক্তি উদ্যোগে তাদের আশ্রয় দেয়ার চেষ্টা করছেন৷ এমন ২৫ থেকে ৩০ জন বাংলাদেশি পোল্যান্ডের প্রবাসীদের আশ্রয়ে আছেন বলে জানিয়েছেন আরেকজন৷ এদিকে ওয়ারশোতেও বাংলাদেশিদের থাকার ব্যবস্থা করেছে দূতাবাস৷

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102