ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রাক-প্রাথমিক খুলছে ২০ মার্চ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৪৭ বার পঠিত

করোনার কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আজ থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস পুরোদমে শুরু হচ্ছে। তবে প্রায় দুই বছর পর প্রাথমিকের পূর্বের স্তর তথা প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু হবে আগামী ২০ মার্চ।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস রুটিন-২০২২ প্রকাশ করেছে, যা ২ মার্চ থেকে কার্যকর হবে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৯টা থেকে প্রথম শিফট এবং বেলা ১২টা থেকে বিদ্যালয়ের দ্বিতীয় শিফটের কার্যক্রম শুরু হবে। প্রথম শিফট বেলা ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট ৪টা ১৫ মিনিট পর্যন্ত কার্যক্রম চলবে।
প্রতি শিফটের আগে ১৫ মিনিট করে বিদ্যালয় প্রস্তুতি ও কোভিড সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে। আর প্রতি শিফটের শেষে ১৫ মিনিট করে শিখন ঘাটতি পূরণে সময় দিতে হবে।

বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের শিখন ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তামূলক শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানায় অধিদপ্তর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102