ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘মাদককাণ্ডে যুক্ত নন শাহরুখপুত্র আরিয়ান’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৪৭ বার পঠিত

অবশেষে কলঙ্কিত অধ্যায় মুছতে চলেছে বলিউড বাদশাহর ছেলে আরিয়ান খানের জীবন থেকে!

মাদক মামলা বা আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে কোনোভাবে যুক্ত নন শাহরুখ খানের ছেলে।

বুধবার এমনই ঘোষণা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) একটি তদন্তকারী দল (এসআইটি)। খবর আনন্দবাজার পত্রিকার।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আরিয়ান যে মাদক নেওয়া বা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনো প্রমাণ নেই।

তদন্তকারী টিমের দাবি, তদন্ত করতে গিয়ে প্রমোদতরী অভিযানে অভিনেতাপুত্রকে গ্রেফতারের পেছনেও অনেক ফাঁক চোখে পড়েছে তাদের।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তদন্তকারী দলের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য, আরিয়ান মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন না।

তিনি নিজেও মাদক নিতেন না! তাই কী কারণে তার মোবাইল ফোন আটক করা হয়েছিল, কেনইবা ফোনের বার্তা দেখা হয়েছিল, তা তারা তদন্তে নেমে বুঝতেই পারেননি।

কারণ অভিনেতাপুত্রের কোনো বাক্যালাপে মাদক সম্বন্ধীয় কোনো তথ্যের উল্লেখ নেই।

তাদের আরও দাবি, এনসিবির যে অভিযান চালানো হয়েছিল, তারও কোনো ভিডিও রেকর্ডিং নেই। অর্থাৎ মামলায় গ্রেফতার একাধিক আসামির থেকে মাদক উদ্ধার হয়েছে, এমনটিও দেখাতে পারবে না সংস্থা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102