ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ ১৩৬ জন নিহত : জাতিসংঘ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৯ বার পঠিত

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আজ সপ্তম দিন। গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে রুশ সেনারা হামলা চালাচ্ছে। রুশ সেনাদের হামলায় এ পর্যন্ত ১৩ শিশুসহ ১৩৬ জন বেসামরিক নাগরিক মারা গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল জানান, হতাহতের এই পরিসংখ্যান আমরা যাচাই করতে পেরেছি। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
তিনি আরও বলেন, বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটেছে ভারী কামানের গোলাবর্ষণ, বিমান হামলা এবং অন্যান্য শক্তিশালী বিস্ফোরকে।

জাতিসংঘ আরও জানিয়েছে, ইউক্রেনে রুশ হামলায় আরও ৪০০ বেসামরিক লোক আহত হয়েছে।

তবে ইউক্রেন সরকার জানিয়েছে, রাশিয়া হামলা শুরুর পর থেকে ৩৫২ জন বেসামরিক লোক মারা গেছে এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন।

সূত্র: বিবিসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102