ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৮ বার পঠিত

হালনাগাদ সমাপ্তির পর দেশের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখে দাঁড়িয়েছে। অর্থাৎ ১৫ লাখের বেশি ভোটার নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০২১ সালের ২ মার্চ দেশের ভোটার সংখ্যা ছিলেন ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। আর চলতি বছরের ১ মার্চ পর্যন্ত ইসির সার্ভারে অন্তর্ভুক্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ১০০ জন। সেই হিসাবে বর্তমানে ইসির সার্ভারে ১১ কোটি ৩২ লাখ ৯১ হাজার ৭৬৯ জন ভোটার রয়েছেন। তবে এদের মধ্যে আঙুলের ছাপ পাওয়া যায়নি ৩৩ হাজার ৪১৮ জনের।

ইসি কর্মকর্তারা জানান, ইসির সার্ভারে সংরক্ষিত তথ্যের মধ্যে নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার ২৯৬ জন। আর পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ১৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৪৫৪ জন।

সবচেয়ে বেশি ঢাকা অঞ্চলের তথ্য রয়েছে। এ অঞ্চলের মোট এক কোটি ৬৮ লাখ ৯১ হাজার ৫৫৭ জনের তথ্য রয়েছে ইসির কাছে। ফরিদপুর অঞ্চলে ৫৩ লাখ ৯১ হাজার ২০৯ জন ভোটার রয়েছে যা সবচেয়ে কম।

ইসির যুগ্ম সচিব মো. নুরুজ্জামান তালুকদার জানান, ২ মার্চ (বুধবার) সারাদেশে স্থানীয়ভাবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102