ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বড়াইগ্রামে মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৫৪ বার পঠিত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মহাসড়কের পাশ থেকে মো. হিরো সরকার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৬ মার্চ) সকালে উপজেলার তিরাইল সুতারপাড়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হিরো উপজেলার ধানাইদহ এলাকার বিদ্যুৎ সরকারের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, সকালে স্থানীয় এক ব্যক্তি খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে ওই যুবকের মরদেহটি পড়ে থাকতে দেখেন। তার দেওয়া খবরের ভিত্তিতে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, মরদেহের গলায় রশি পেঁচানো ছিল। মুখমণ্ডল ছিল রক্তাক্ত। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর এ স্থানে মরদেহটি ফেলে রাখা হয়েছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কে বা কারা কেন তাকের হত্যা করেছে, সে রহস্য উদ্ঘাটনে পুলিশ সুপারের নির্দেশে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কাজ শুরু করেছে। নিহত হিরো একজন পেশাদার চোর হিসেবে এলাকায় পরিচিত। তার নামে বড়াইগ্রাম থানায় চুরিসহ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102