ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দীপিকার স্বামীকে ‘বেহায়া’ বললেন পরিণীতি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৪৯ বার পঠিত

রোমান্টিক অ্যাকশন কমেডি ঘরনার ‘কিল দিল’ সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন পরিণীতি চোপড়া। শাদ আলী পরিচালিত সিনেমাটির প্রচারের সময় রণবীবের সঙ্গে তার রসায়ন নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

এর উত্তরে পরিণীতি জানান, ‘হ্যাপি বাড্ডে’ গানের শুটিং করার সময়ে বিবস্ত্র হয়ে তার সামনে দাঁড়িয়েছিলেন রণবীর!

পরিণীতি বলেন, ‘একটি রোমান্টিক দৃশ্যের আগে মেকআপে ব্যস্ত ছিলাম আমি। হঠাৎ ঘুরে তাকিয়ে দেখি, পোশাক ছাড়াই দাঁড়িয়ে আছে রণবীর! পরনে ট্রাউজার্স বা ওই জাতীয় কিছুই নেই! আমি খুবই আপত্তি করায় পোশাক পরে! খুবই বেহায়া রণবীর!’

কী কারণে এমন আচরণ করেছিলেন রণবীর সে প্রসঙ্গে পরিণীতি বলেন, ‘মেকআপ ভ্যানে পোশাক না পরে থাকাটাই অভ্যাস রণবীরের। ট্রাউজার্স বা পরনের পোশাক যার সামনে খুশি খুলেও ফেলতে পারে! ওর কিছু মনেই হবে না। কিন্তু উল্টোদিকের মানুষটা লজ্জায় পড়ে যাবে। আজ নয়, সেই ‘ব্যান্ড বাজা বরাত’ সিনেমার সময় থেকেই রণবীর এমন কাণ্ড করে!’

বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন রণবীর-পরিণীতি। বলিউডে পরিণীতির প্রথম সিনেমা ‘লেডিস ভার্সাস রিকি বেহল’-এর নায়কও ছিলেন রণবীর। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে বিয়ে করে সংসারী রণবীর, অন্যদিকে এখনও সিঙ্গেল পরিণীতি।

সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের জন্যেও কাজ করেছেন পরিণীতি। ২০২১ সালে তার অভিনীত ‘গার্ল অন দ্যা ট্রেন’ ওটিটিতে মুক্তি পায়। এরপর সাইনা নেহওয়ালের বায়োপিক ‘সাইনা’তে দেখা গেছে তাকে। মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেত্রীর ‘উঞ্চাই’ এবং ‘অ্যানিম্যাল’ নামের দুই সিনেমা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102