ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৫৩ বার পঠিত

রাজধানীর হাতিরঝিলের একটি বাসা থেকে বিউটি আক্তার মিনু (৫০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। বিউটি বরিশাল গৌরনদী উপজেলার কালুপাড়া গ্রামের আব্দুল মন্নান খলিফার মেয়ে।

আজ রবিবার হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বড় মগবাজার বাসা থেকে বিউটি আক্তার মিনু নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান- পরিবার দাবি করছে, সৌদি প্রবাসী এক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। শনিবার রাত সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে তার সঙ্গে রাগারাগি হয় বিউটির। এরপর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। অনেক্ষণ পর্যন্ত তার পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি। পরে দরজা খুলে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলছেন তিনি। পরে তারা থানায় খবর দেন।
এদিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

বিউটির ছোট ভাই মো. ফারুক সংবাদমাধ্যমকে জানান, বিউটি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন। সিনেমাতে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। দিলদার, আফজাল শরীফ, কাবিলাসহ অনেকের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তিনি আরও জানান, বিশ বছর আগে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। এরপরে তিনি আর বিয়ে করেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102