ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারী বিশ্বকাপ: নিউজিল্যান্ডকে ১৪১ রানের টার্গেট দিলো বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৪৩ বার পঠিত

নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ পুননির্ধারিত ২৭ ওভারে ৮ উইকেটে ১৪০ রান করেছে। ফারজানা হকের ৫২ রানের ইনিংসে নিউজিল্যান্ডকে তারা ১৪১ রানের লক্ষ্য দিলো।

এর আগে, নারী বিশ্বকাপে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে হানা দেয় বৃষ্টি। ৪ ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচটি। বাংলাদেশ সময় সোমবার (৭ মার্চ) ভোর ৪টায় ম্যাচ শুরু হওয়ায় কথা থাকলেও খেলা শুরু হয় ৮টা ৫ মিনিটে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। পাওয়ার প্লের প্রথম ৫ ওভারে ৪২ রান করে কোনো উইকেট না হারিয়ে। শারমিন সুলতানা ও ফারজানা হকের উদ্বোধনী জুটি দলকে এনে দেয় ৫৯ রানের সংগ্রহ। তারপরই ভাঙে এই জুটি। শারমিন ৩৩ রান করেন। ফারজানা একপ্রান্ত আগলে রেখে ৬০ বলে হাফ সেঞ্চুরি করেন। তবে নিজের ইনিংসা লম্বা করতে পারেননি তিনি। বিদায় নেন ৫২ রানে। ফ্রান্সেস ম্যাককের সরাসরি থ্রোয়ে রান আউট হন ফারজানা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102