ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ক্রিকেটারের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৫৯ বার পঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন জন্টু (৪০) নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। জন্টু জাতীয় ক্রিকেট একাদশের সাবেক পেসার নাজমুল হোসনের বড় ভাই ও প্রয়াত ফুটবলার মোক্তার হোসনের ছেলে।

রোববার (৬ মার্চ) বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর এলাকায় বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হন ক্রিকেটার জন্টু। পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় তার মরদেহটি বাড়িতে নেওয়া হয়েছে।

জন্টুর চাচাতো ভাই সাখাওয়াত হোসেন টিটু বাংলানিউজকে বলেন, জন্টু ছাদের দ্বিতীয় তলায় আগাছা পরিষ্কারের সময় পল্লী বিদ্যুতের লাইন স্পর্শ করেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. বদরুল আলম ও সহ-সভাপতি শাহ ফখরুজ্জামান জানান, জন্টু অলরাউন্ডার হিসেবে জেলা ক্রিকেট দলে খেলতেন। বয়সভিত্তিক জেলা দলে কোচের দায়িত্বও পালন করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102