ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুরি হওয়া ১৩ মোটরসাইকেল উদ্ধার করলো পুলিশ, গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৪৮ বার পঠিত

চুরি হওয়ায় ১৩টি মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে নাটোর জেলা পুলিশ। তারা হলেন গুরুদাসপুরের সিধুলি গ্রামের আল আমিন ওরফে হিরা, চাটমোহর উপজেলার হরিপুর এলাকার সাখাওয়াত হোসেন ওরফে পলাম এবং সিংড়ার চামারী এলাকার নির্মল সরকারকে। গত ৬দিনে অভিযানে এই ১৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

তিনি বলেন, সম্প্রতি নাটোর জেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির প্রবনতা বৃদ্ধি পায়। এরপর জেলা পুলিশের চারটি টিমের নিয়মিত অভিযান এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে গুরুদাসপুর উপজেলার নওপাড়া বাজার এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আল আমিন ওরফে হিরাকে আটক করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাটোর এবং পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই ঘটনায় আটক করা হয় গুরুদাসপুরের সিধুলি গ্রামের আল আমিন ওরফে হিরা, চাটমোহর উপজেলার হরিপুর এলাকার সাখাওয়াত হোসেন ওরফে পলাম এবং সিংড়ার চামারী এলাকার নির্মল সরকারকে। আটককৃতদের পরে আদালতে হাজির করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102