ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সালমানের সঙ্গে বিয়ে, মুখ খুললেন সোনাক্ষী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৪৬ বার পঠিত

সোনাক্ষী সিনহাকে বিয়ে করেছেন সালমান খান; ছবিসহ প্রমাণ পেয়ে খুশিতে নাচছিলেন ভাইজানের ভক্তরা। স্বভাবতই অনলাইনে ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি। সেখানে দেখা যায়, হাসিমুখে আংটিবদল করছেন সালমান ও সোনাক্ষী। যদিও বোঝাই যাচ্ছে, প্রযুক্তির কারিগরিতে বর-কনে সাজানো হয়েছে তাদের। তারপরও এ নিয়ে মুখ খুলতে হলো ‘দাবাং’ নায়িকাকে।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আপনারা কি এতটাই বোকা যে আসল এবং কারিগরি করা ছবির পার্থক্য বুঝতে পারেন না?’ প্রশ্নের সঙ্গে একাধিক হাসির ইমোজি জুড়ে দিয়েছেন শত্রুঘ্ন-কন্যা। বুঝিয়ে দিতে চাইছেন, নকল বিয়ের বিষয়টিকে বিশেষ আমল দিতে চান না তিনি।

তবে এই প্রথম নয়, অতীতেও বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন সোনাক্ষী। ইনস্টাগ্রামের প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী তাকে প্রশ্ন করেছিলেন, ‘সবাই তো বিয়ে করে নিচ্ছে, আপনি কবে করবেন?’ সোনাক্ষী যা উত্তর দিয়েছিলেন, তা নিয়ে বিতর্কও কম হয়নি। তিনি লিখেছিলেন, ‘সবার তো কভিডও হচ্ছে। আমি কি সেটাও বাধিয়ে বসব তা হলে?’ সালমানের সঙ্গে বলিউডে অভিষেক হয় সোনাক্ষীর। বর্তমানে এই নায়িকার হাতে আছে সঞ্জয় লীলা বানসালির একটি ওয়েব সিরিজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102