ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন জাহ্নবী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৪৩ বার পঠিত
জাহ্নবী কাপুর

তবে, পরিশ্রমে একবিন্দু কমতি রাখেন না এই অভিনেত্রী। ধীরে ধীরে অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন শ্রীদেবী কন্যা। বলিউডে নিজের ফ্যাশনেও বাজিমাত করছেন তিনি।

বলিউডে পা রাখার পর থেকেই তার নাম জড়িয়েছে বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল ছোটবেলার বন্ধু অক্ষতের সঙ্গে প্রেম করছেন জাহ্নবী। ছুটি কাটাচ্ছেন একসঙ্গে। দুজনকেই দেখা গেছে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল তাদের একসঙ্গে ছুটি কাটানোর ছবি ও ভিডিও। এর আগে রাতের অন্ধকারে জাহ্নবীর বাড়ি থেকে বের হতে দেখা গিয়েছিল তার বন্ধু অক্ষতকে। সেই ছবিও ভাইরাল হয়েছিল।

সব মিলিয়ে তাদের প্রেমের সর্ম্পকের গুজব বেশ জোরালোভাবেই শোনা যাচ্ছিল। বিষয়টি নিয়ে এতদিন কোনো কথা না বললেও অবশেষে মুখ খুললেন জাহ্নবী। ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘অক্ষত আমার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু গুজব ছড়িয়েছে আমি আর অক্ষত প্রেম করছি।

‘সেই ভয়ে এখন অক্ষত আমার সঙ্গে কোথাও বের হতে চায় না। ওর মনে হয়, কেউ ক্যামেরা তাক করে আছে বের হলেই ছবি তুলে গুজন রটাবে।’

রাতে জাহ্নবীর বাড়ি থেকে অক্ষতের বের হওয়ার বিষয়ে তিনি খোলাসা করেন, বাবার জন্মদিন উপলক্ষ্যে এসেছিল অক্ষত।

নিচে ভাই অর্জুন কাপুরের বাড়িতে ছিল পাপারাজ্জিরা। তাদের ভয়ে অক্ষত লুকিয়ে ছিল ও শেষমেষ হুডি পরে বাড়ি থেকে বের হয়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102