ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাংনীতে ট্রাক্টরের চাপায় শ্রমিক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৪৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী পৌর এলাকার থানাপাড়ায় একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কদর আলী (৪৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে গাংনী থানাপাড়া-ধানখোলা সড়কের পাশে ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কদর আলী গাংনী থানাপাড়ার মৃত লাল্টু হোসেনের ছেলে ও ইটভাটার একজন শ্রমিক।

স্থানীয়রা জানান, সকালের দিকে একজন চালক ইটভাটায় মাটিবাহী ট্রাক্টর দিয়ে মাটি ফেলছিলেন। কদর আলী ট্রাক্টরের পিছন থেকে বালি ছিটাচ্ছিলেন। এসময় ট্রাক্টরটি পিছনের দিকে নিলে, অসাবধানবশত কদর আলী ট্রাক্টরের চাকার নিচে পড়ে মারা যায়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর শুনে পুলিশের একটি দল লাশ উদ্ধার করেছে। লাশ মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102