ads
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিবচরে চাচার দায়ের কোপে ভাতিজির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৫৬ বার পঠিত

মাদারীপুর জেলার শিবচরের পাচ্ছর এলাকার হোগলারমাঠে চাচা জামাল হোসেনের (২২) দায়ের কোপে দশ মাস বয়সী ভাতিজি আয়শা আক্তারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে শিবচর থানা পুলিশ। এর আগে গতকাল সোমবার বিকাল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। এ সময় গুরুতর আহতাবস্থায় শিশুটিকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়।

শিবচর থানা সূত্রে জানা গেছে, সোমবার বিকালে হোগলার মাঠ এলাকার আলেম হোসেনের ছোট ভাই বাড়ির উঠানে বসে বাঁশের কাটছিল। এ সময় ভাবীর সাথে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সে তার ভাবীকে দা দিয়ে কোপ মারে। তখন কোলে থাকা শিশু আয়েশার গায়ে কোপটি লাগলে শিশুটি গুরুতর আহত হয়। তখনই তাকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে রাতে তার মৃত্যু ঘটে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ধারনা করা হচ্ছে বড় ভাবীকে আঘাত করতে গিয়ে তার কোলে থাকা শিশুটির আঘাত লেগেছে। স্থানীয়ভাবে জানতে পেরেছি ছেলেটি মাদকাসক্ত। শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারে আমাদের অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102