ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারীরা জন্মগতভাবে যোদ্ধা: আইভী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৫ বার পঠিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমাদের মেয়েরা উবার, বাইক, ট্রেন চালাচ্ছে। এই সুযোগ করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একটা জাতিকে এগিয়ে নিতে হলে নারীকে পিছিয়ে রাখা যাবেনা। তিনি সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানা সুযোগ সুবিধা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারীদের নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, আমি যদি নিজেকে শিক্ষিত করতে না পারি, নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি, নিজের আত্মবিশ্বাস না থাকে তাহলে আমাকে সুযোগ দিলেও আমি কাজে লাগাতে পারবোনা। আমাকে সব সময় মনে রাখতে হবে আমি মানুষ। নিজের মর্যাদাবোধ জানিয়ে নিজেকে সাহসী হিসেবে গড়ে তুলতে হবে।

মেয়র বলেন, আমরা দুঃশাসন দেখেছি, যে নারী সাহসী না, সে কিছুই করতে পারবেনা। নারীরা জন্মগতভাবে যোদ্ধা। সেই যোদ্ধা হয়েই আমরা প্রতিটা ক্ষেত্র জয় করতে চাই। সব ক্ষেত্রে নারীরা এখন এগিয়ে যাচ্ছে। উচ্চ পদে থেকে পুরুষ ধমক দিলে দোষ নয় কিন্তু নারী ধমক দিলেই যেন দোষ। আমি এসব পরোয়া করিনা। নারী ঘর সামলায় বাইরেও সামলায়, তাই নারীর দায়িত্ব অনেক।

নারায়ণগঞ্জের নারী উদ্যোক্তাদের জন্য সুখবর জানিয়ে আইভী বলেন, আগামী ১০ তারিখ চারুকলার নতুন ভবন উদ্বোধন হবে। এরপর সেখানে আমি প্রতি শুক্রবার ও শনিবার সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত উদ্যোক্তাদের জন্য মেলার ব্যবস্থা করবো। নারী উদ্যোক্তাদের তালিকা করে সেখান থেকে কিভাবে বরাদ্দ দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে। তবে এ জন্য চারুকলাকে কিছু টোকেন মানি স্টলগুলোকে দিতে হবে কারণ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাসহ কিছু বিষয় আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102