ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারী দিবসে যা বললেন পুতিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩০ বার পঠিত

ইউক্রেনের যুদ্ধে যেসব সেনা এবং কর্মকর্তারা অংশ নিচ্ছেন, তাদের মা, স্ত্রী, বোন, বন্ধু এবং বান্ধবীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

একইসঙ্গে ইউক্রেনের যুদ্ধে অপেশাদার বা সংরক্ষিত যোদ্ধাদের জড়াবেন না বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (০৮ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় পুতিন বলেন, আমি গুরুত্ব দিয়ে বলছি, যারা সামরিক বাহিনীকে নিয়োগ পাননি, তাদের এই যুদ্ধে ডাকা হয়নি বা ডাকা হবেও না। এখানে শুধু পেশাদার সামরিক সদস্যরা কাজ করছেন। অন্যদিকে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে বিপুল সংখ্যক বেসামরিক মানুষ তালিকাভুক্ত হচ্ছেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পুতিন বলেন, আমি উপলব্ধি করতে পারছি, প্রিয়জনদের জন্য আপনারা কতটা উদ্বেগে আছেন। এছাড়াও নারীদের ‘আনুগত্য, নির্ভরযোগ্যতা এবং সহায়তার’ বিষয়টি উঠে এসেছে তার বক্তব্য জুড়ে।

পুতিন বলেন, প্রিয় নারীরা, আকর্ষণীয় কোমলতা এবং আশ্চর্য অন্তর্নিহিত শক্তির একটি মিশেল আপনারা তৈরি করেছেন। আপনাদের সংবেদনশীলতা, সহানুভূতি এবং অতিমানবিক উদারতা বিশ্বকে আরো নিরাপদ এবং কোমল করে তুলেছে, সেজন্য ধন্যবাদ।

তবে ২৪ ফেব্রুয়ারি দ্য ইনসাইডার সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, হামলার আগে আগে রাশিয়ায় অনেককে সামরিক বাহিনীতে নাম লেখাতে বাধ্য করা হয়েছে। যদিও বিবিসি নিরপেক্ষভাবে এই তথ্য যাচাই করতে পারেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102