ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেজিকাণ্ডে শ্রাবন্তীর গাড়িচালক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৪৫ বার পঠিত

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত ১৫ জানুয়ারি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় একটি বেজির গলায় শিকল বাঁধা অবস্থায় রয়েছে। ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছিলেন, ‘আচমকা ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা হল।’

শ্রাবন্তীর পোস্ট করা এ ছবি নিয়ে সেই সময়েই আপত্তি তুলেছিলেন নেটিজেনদের অনেকে। এভাবে কোনো নিরীহ প্রাণীকে বেঁধে রাখা একদম উচিত নয়। কমেন্ট বক্সে এমন কথাই জানানো হয়েছিল।

এ বিষয়টা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের নজরে আসে এবং অভিনেত্রীকে কিছুদিন আগে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। পরে বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯এ-র ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয় টলিউড অভিনেত্রীর বিরুদ্ধে। একবার নয়, দুবার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই বেজির মালিক কে, কোথা থেকে তাকে নিয়ে আসা হয় এ সব বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।

ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সূত্রের খবর, ওই বেজিটির মালিকানা ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের গাড়িচালকের কাছে। তিনি যেভাবে বেজিটিকে গলায় শিকল দিয়ে রাখেন এবং তারপর সেই প্রাণীটিকে শুটিং স্পটে নিয়ে আসা হয়, তা বন্যপ্রাণী আইনকে লঙ্ঘন করে। সেই কারণেই অভিনেত্রীর গাড়িচালককে গ্রেফতার করা হয়।

শ্রাবন্তীর মাধ্যমেই ভরতের খোঁজ পান তদন্তকারী কর্মকর্তারা। এরপর মঙ্গল ও বুধবার লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অফিসারদের জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন ভরত। জানান, নেপালগঞ্জের বাসিন্দা তিনি। নিজের বাড়িতেই বেজিটি বহুদিন ধরে পোষ্য হিসেবে রেখেছিলেন। শুটিংয়ের জন্য তাকে সেটে নিয়ে এসেছিলেন। ভরতের কথা শুনে তার নেপালগঞ্জের বাড়িতেও হানা দেন অফিসাররা। সেখান থেকে বেজিটিকে উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার দেখানো হয়।

এর আগে সমন পেয়ে গত সোমবার (৭ মার্চ) প্রথমে অরণ্য ভবনে যান শ্রাবন্তী। তারপর ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেলে হাজির হন। গত মঙ্গলবার (৮ মার্চ) দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের পর যখন বেরিয়ে যান অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সেই পথে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। অভিনেত্রী তখন বলেন, যে ছবিটা আমি বেজির সঙ্গে তুলেছিলাম সেটা নিয়ে তদন্ত চলছে। যার বেজি ছিল তিনিও এসেছেন। শুটিং করছিলাম, কারও একটা বেজি ছিল। আমি ধরে আদর করছিলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102