ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুবাই থেকে রাতেই ঢাকায় ফিরছেন সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৪৩ বার পঠিত

রহস্যে ঘেরা সাকিব আল হাসান। সাউথ আফ্রিকা সিরিজে খেলা না খেলা নিয়ে বেশ নাটকীয়তার পর পেয়েছেন ৫২ দিনের ছুটি। বিসিবি সাকিব আল হাসানকে ৩০ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে ছুটি দিয়েছে।

এর মাঝেই ব্যক্তিগত কাজে দুবাই গিয়েছিলেন সাকিব। আজ বৃহস্পতিবার রাতে সাকিব আল হাসানের দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টার দিকে সাকিবের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

গেল রোববার রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়েন সাকিব। জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণেই মরুর দেশে তার এই সফর।
দেশ ছাড়ার আগে বিস্ফোরক মন্তব্যে ক্রিকেটপাড়া গরম করে গিয়েছিলেন মিস্টার সেভেন্টি ফাইভ। বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফরের দুই ফরম্যাটে তাকে দলে রাখা হলেও এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলার মানসিক অবস্থায় তিনি নেই।

নানা আলোচনা-সমালোচনা পর বিসিবি সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকেই বিশ্রামে পাঠায়। আগামী সিরিজগুলোতে খেলবেন কি খেলবেন না, সে নিয়ে দেশে ফিরেই সাকিবের বিবিসির সাথে আলোচনায় বসার কথা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102