ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বান্দরবানে শূকরের আক্রমণে প্রাণ গেলো তরুণের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৬২ বার পঠিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়নের কুড়িক্ষ্যং এলাকায় বন্য শূকরের আক্রমণে আবু বক্কর সিদ্দিক (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) রাত ৮টার দিকে ঘটনাটি ঘট‌ে।

স্থানীয়রা জানান, ৭ মার্চ কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউপির দক্ষিণ মৌলভী কাটা এলাকার আবুল বাশারের ছেলে আবু বক্কর সিদ্দিকসহ ৪-৫ জন ওই এলাকায় বাড়ি নির্মাণের জন্য গাছ এবং বাঁশ কাটতে আসেন। তবে গতকাল রাত ৮টার সময় হঠাৎ বন্য শূকর আক্রমণ করে। দুর্গম এলাকা হওয়ায় সেখানেই আহত অবস্থায় পড়ে থেকে চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা বলেন, ঘটনাস্থল দুর্গম হাওয়ার কারণে আমরা আজ খবর পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। লাশ থানায় আনার পর ‌বিস্তারিত জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102