ভিন্ন ভিন্ন ফ্লাইটে আজ ও কাল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। কন্ডিশন বিবেচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পেস ইউনিট। সে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তাসকিন আহমেদ। দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্ব তারকা হয়ে উঠতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছেন এ পেসার।
দক্ষিণ আফ্রিকা উদ্দেশে দেশ ছাড়ার ২৪ ঘণ্টা আগেও মিরপুরে অনুশীলনে তাসকিন আহমেদ। প্রস্তুতিতে রাখতে চাননা কোনো ঘাটতি।
সাম্প্রতিক সময়ে তাসকিন দেখাচ্ছেন আশার আলো। দেশের গন্ডি ছাড়িয়ে হতে চান বিশ্বাসেরাদের একজন। তাই তার ভাবনার জগতে পরিবর্তন। শুধু খেলে যাওয়া নয়, ওয়ার্কলোড ঠিক রাখায় মনোযোগ।
বিদেশের মাটিতে খেলা মানে পেসারদের বাড়তি দায়িত্ব। ভালো করেই জানেন তাসকিন। সাহসটা বেড়েছে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পর। জানালেন, পেস ইউনিট আগের চেয়ে বেশ আত্মবিশ্বাসী।
নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সান্নিধ্য পেতে মুখিয়ে পেসাররা। দক্ষিণ আফ্রিকায় সাকিবকে মিস করবে বাংলাদেশ। মনে করেন তাসকিন।
আগামী ৩১ মার্চ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ৮ এপ্রিল। সাদা পোশাকে মাঠে নামার আগে অবশ্য ১৮, ২০ এবং ২৩ মার্চ সাদা বলে তিনটি ম্যাচ মাঠে গড়াবে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শাদমান ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।